Sale!

রাজস্থান ভ্রমণ

Original price was: ₹300.00.Current price is: ₹250.00.

নিবেদন
রাজস্থানের পথে পথে ঘুরে রাজপুত রাজাদের শৌর্যবীর্যর কাহিনী শুনতে বা তাদের শিল্প স্থাপত্যের নিদর্শনগুলি দেখে ধন্য হতে কে না চায়? মরুময় অঞ্চল থেকে পার্বত্য বনাঞ্চল সর্বত্রই সে যুগের অনবদ্য নিদর্শন ছড়িয়ে আছে। কিন্তু এক যাত্রায় রাজস্থান ভ্রমণ করে এই দীর্ঘ পথ পরিক্রমা সকল ভ্রমণার্থীদের পক্ষে সম্ভব নয়। তাই দুই অথবা তিনবারে রাজস্থান ভ্রমণ করলে তবেই ভ্রমণ স্বাস্থ্যকর হবে।
রাজস্থান ভ্রমণার্থীদের আগ্রা ফোর্ট হয়ে ভরতপুর দিয়েই ভ্রমণ শুরু করা উচিত। উপযুক্ত সময় নভেম্বর এবং ফেব্রুয়ারি।
প্রথমে ভরতপুর, দীগ, আলোয়ার, জয়পুর, আজমির, চিতোর, উদয়পুর, রণকপুর হয়ে মাউন্ট আবু। দ্বিতীয়বারে হাওড়া থেকে যোধপুর, ওশিয়াঁ, বাড়মের কিরাডু, জয়শলমীর, লোদুর্বা, সাম, পোখরান, বিকানীর, নাগুর মেরতা। সেখান থেকে বিকানীর, যোধপুর অথবা আরও একবার জয়পুর হয়ে ফিরে আসা। তৃতীয়বারে সওয়াই মাধোপুর, রণথম্ভোর, বুঁদি, কোটা, কেশরাই পাটন হয়ে বুঁদি থেকে জয়পুর এসে ট্রেন ধরে হাওড়ায় ফেরা।
এছাড়াও রাজস্থানে আরও অনেক জনপদ আছে। সেগুলোর সবই প্রায় এই সমস্ত দর্শনীয় জায়গাগুলোকে কেন্দ্র করে। তবে উল্লিখিত স্থানগুলি সমধিক প্রসিদ্ধ বলে অন্য কোথাও না গেলেও চলে। কেননা ইতিহাসের সুবর্ণযুগের স্মৃতি এই সমস্ত অঞ্চলকে ঘিরেই। ইতিহাস এখানে আজও যেন কথা কয়।

লেখক

Description

রাজস্থান ভ্রমণ
লেখক – ষষ্ঠীপদ চট্ট্যোপাধ্যায়

Reviews

There are no reviews yet.

Be the first to review “রাজস্থান ভ্রমণ”

Your email address will not be published. Required fields are marked *