Description
ভ্রমণ কাহিনী সমগ্র
লেখক – অবধূত
Original price was: ₹750.00.₹635.00Current price is: ₹635.00.
নিবেদন
প্রথম গ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গে লেখক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান, সাহিত্যের ইতিহাসে এ দৃষ্টান্ত খুব সুলভ নয়। প্রায় প্রত্যেক লেখকেরই প্রতিষ্ঠা লাভের পিছনে বিস্তর হতাশা অবিচার ও দুর্ভাগ্যের ইতিহাস থাকে, থাকে অসংখ্য ব্যর্থতা ও দীর্ঘশ্বাসের দিন। কেবল বাংলা সাহিত্যের ক্ষেত্রেই একাধিকবার অঘটন ঘটেছে। বিভূতিভূষণের ‘পথের পাঁচালী’, অন্নদাশঙ্করের ‘পথে-প্রবাসে’ ও অবধূতের ‘মরুতীর্থ হিংলাজ’ প্রকাশিত হওয়া মাত্র চতুর্দিক থেকে স্বীকৃতি অভিনন্দন ও জয়ধ্বনি লাভ করে লেখকের জন্য সাহিত্যের দরবারে বিশিষ্ট ও স্থায়ী আসন চিহ্নিত করে দিয়েছে।
বাস্তবিক অবধূতের আবির্ভাবকে অনায়াসে উল্কার সঙ্গে তুলনা করা যেত—যদি না একটি বিরাট বাধা থাকত। উল্কা যেমন অকস্মাৎ জ্বলে ওঠে তেমনি অচিরেই নিভে যায়— অবধূতের বেলায় তা হয়নি। তাঁর আকস্মিক বিপুল প্রশস্তি ও অভূতপূর্ব সমাদর লাভ বিস্মৃতিতে নির্বাণপ্রাপ্ত হয়নি। ‘মরুতীর্থ হিংলাজ’ দীর্ঘকাল ধরে বাংলা তথা ভারতীয় সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে স্বীকৃত হয়ে এসেছে, আজও তা জনপ্রিয়তার প্রথম সারিতে অবস্থিত।
‘মরুতীর্থ হিংলাজ’ ছাড়াও লেখকের কয়েকটি জনপ্রিয় ভ্রমণ-কাহিনী আছে। বর্তমান মুদ্রণ-সংকটের দিনে সেগুলির সব কখানি সব সময়ে ছাপা থাকে না, তার ফলে অনেক গুণগ্রাহী পাঠক তথা ক্রেতা হতাশ ও বিরক্ত হন। এই কারণেই চারখানি গ্রন্থ—‘মরুতীর্থ হিংলাজ’, ‘হিংলাজের পরে’, ‘নীলকণ্ঠ হিমালয়’ ও ‘দুর্গম পন্থা’ একত্রিত করে একখণ্ডে প্রকাশের ব্যবস্থা করা। আশা করছি এ প্রচেষ্টা পাঠকদের অনুমোদন ও প্রসন্নতা লাভ
করবে। ইতি—
প্রকাশক
Reviews
There are no reviews yet.