Sale!

মরুতীর্থ হিংলাজ

Original price was: ₹300.00.Current price is: ₹250.00.

অবধূত। পুরো নাম কালিকানন্দ অবধূত। সত্যিকারের সন্ন্যাসী, তান্ত্রিক সাধক। তাঁর জীবন বিচিত্র। প্রথম জীবনে সাধারণ গৃহস্থই ছিলেন। কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে সাধারণ ভাবে এখানকার স্কুল কলেজেই লেখাপড়া শেখেন। এবং তারপর আর পাঁচ জনের মতই একসময় কাজকর্ম এবং সংসার-ধর্মে মন দেন। কিন্তু সংসার শেষ অবধি এঁকে ধরে রাখতে পারল না। অজানা কোন্ রহস্যলোক এঁকে টানতে লাগল প্রবলবেগে। শিগগিরই সে টানে ইনি ঘর ছাড়লেন। তখন তাঁর সাতাশ-আঠাশ বছর মাত্র বয়স। তারপর প্রায় কুড়ি বছর ধরে তাঁকে সেই আকর্ষণই টেনে নিয়ে বেড়িয়েছে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, এমন কি বৃহত্তর ভারতেও। হিমালয় থেকে কুমারিকার ভেতর কোন তীর্থই নেই—যা ইনি ঘোরেন নি। সেই সময়ই ইনি বেলুচিস্তানের পশ্চিমপ্রান্তে হিন্দুর অন্যতম শ্রেষ্ঠতীর্থ ‘হিংলাজ’ ভ্রমণ করেন। সে পথ অতি দুর্গম, মরুভূমি অতিক্রম করে যেতে হয়েছে। পথ যেমন বিঘ্নসঙ্কুল, সে দেশের মানুষগুলোও তেমন অপরিচিত।

Description

মরুতীর্থ হিংলাজ
লেখক – অবধূত
অবধূত ও পরম্পরা প্রকাশন

Reviews

There are no reviews yet.

Be the first to review “মরুতীর্থ হিংলাজ”

Your email address will not be published. Required fields are marked *