Description
নীল কণ্ঠ হিমালয়
হীরক জয়ন্তী সংকলন – অবধূত
লেখক – অবধূত
প্রকাশন – অবধূত ও পরম্পরা
Original price was: ₹300.00.₹200.00Current price is: ₹200.00.
নীলকণ্ঠ হিমালয় পরিচয়
বাঙলা ভ্রমণ সাহিত্যের ইতিহাসে সব দিক থেকেই এই ভ্রমণ কাহিনীটি অন্য সমস্ত ভ্রমণ কাহিনীর থেকে একেবারে আলাদা। নীলকণ্ঠ হিমালয় বইটি গাড়োয়াল হিমালয় এবং কৈলাস ও মানসসরোবর ভ্রমণ নিয়ে লেখা। এই বইতে অবধূত প্রধানত হিমালয় বসবাস করা সন্ন্যাসীদের মধ্যে যে ধাপ্পাবাজি আছে সেটার নগ্নরূপ সার্থক ভাবে ফুটিয়ে তুলেছেন। তাঁর নিজের ভাষায়— “হিমালয়ের পথ ঘাট মন্দির নিয়ে বিস্তর লেখা হয়ে গেছে। সুতরাং আর একবার হিমালয়ের পরিচয় দিয়ে লাভ কি! তার চেয়ে হিমালয়ের মানুষদের সম্বন্ধে কিছু বলেনি আমি।” আর এই মানুষদের মধ্যে তিনি লিখেছেন হিমালয়বাসী সন্ন্যাসীদের জীবনের কথা। তাঁর ভাষায় “পরম পবিত্র রহস্যময় জীববিশেষ।” নীলকণ্ঠ হিমালয় বইটি এবার ৬০ বছর পূর্ণ করল। সেই উপলক্ষে পাঠকদের অবধূত ও পরম্পরা প্রকাশনার পক্ষ থেকে এই বিশেষ উপহার— “নীলকণ্ঠ হিমালয় হীরক জয়ন্তী সংস্করণ”। আশা রাখি এই বই আবার পাঠকদের মন নিশ্চয় জয় করবে।
নীল কণ্ঠ হিমালয়
হীরক জয়ন্তী সংকলন – অবধূত
লেখক – অবধূত
প্রকাশন – অবধূত ও পরম্পরা
Reviews
There are no reviews yet.