Description
কৈলাশ ও মানসসরোবর
লেখক – উমাপ্রসাদ মুখোপাধ্যায়
Original price was: ₹300.00.₹250.00Current price is: ₹250.00.
হ্রদের তীরে তাবু ফেলা হয়। হঠাৎ-আসা মানুষের কর্মব্যস্ততায় ধ্যানমগ্ন প্রকৃতির যেন মৌনব্রত ভাঙে। জলের ওপর আলোড়ন শব্দ ওঠে। হাঁসের ঝাঁক জলশয্যা ছেড়ে পাখা ঝাঁপটে শূন্যে নীল আকাশে ওড়ে।… ঐ কি সেই মানস সরোবরের চিরপ্রসিদ্ধ রাজহংস !…. এরাই কি সেই সুদূরযাত্রী হংসবলাকা শীতের প্রারম্ভে হিমালয় অতিক্রম করে নেমে যায় ভারতের সাগর উপান্তে? তারপর ফিরে আসার পালা—জলধর-সময়ে মানসং যান্তি
হংসাঃ।…
ঘরের দেওয়ালের গায়ে ছোট জানলা। তারই মধ্যে দিয়ে দিনের অল্প আলো আসে। কিন্তু সেই জানলার সামনে দাঁড়ালে কৈলাসের মহামহিম অপূর্ব রূপের দর্শন হয়। অবাক হয়ে দেখি।… এখান থেকে মাত্র মাইল দুইয়ের ব্যবধান। তিব্বতের ধূলিবিহীন আবহাওয়ায় এই বিশাল শিখর দেখায় যেন হাত বাড়িয়ে স্পর্শ করা যায়। সুনীল নির্মল আকাশের পটে শৈলশ্রেণীর বেদির উপর অধিষ্ঠিত শিবলিঙ্গা- কৃতি শিখর। মাথায় চিরতুষারময় মুকুট।…শিখরের অঙ্গ ঘিরে ঘিরে স্তরে স্তরে চক্রাকারে টানা রেখা। শিবভক্ত রাবণের সেই কৈলাস- শিখর উৎপাটনের ব্যর্থ চেষ্টার স্মৃতিচিহ্ন।
Reviews
There are no reviews yet.