Sale!

অচেনা অবধূত

Original price was: ₹160.00.Current price is: ₹100.00.

লেখকের বক্তব্য
আমার স্বর্গীয় পিতামহ অবধূতকে নিয়ে লিখতে গিয়ে ভারী বিড়ম্বনায় পড়ে গেছি। আমার গুরুজন স্থানীয় এবং ঘনিষ্ঠ কয়েকজনকে পাণ্ডুলিপিটি পড়তে দিয়েছিলাম। তাঁরা সকলেই ভালো খারাপ মিশিয়ে মত দিলেন। তাঁদের মতে, লেখাটি ছাপার যোগ্য বটে কিন্তু তাতে বেশ কিছুটা অংশ পরিবর্তন করলে নাকি ভালো হয়। ওঁদের অনেকেরই মতে, সত্যি কথা নাকি সোজাসুজি লিখতে নেই, একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখলে ভালো হয়। আবার তাঁদের কারো কারো মতে, সমালোচনা মূলক মন্তব্য করতে গেলে একটু কূটনীতির আশ্রয় নিতে হয়, সোজা বাংলায় যাকে বলে চালাকির আশ্রয় নেওয়া।
এরপর কি আর করি, গোটা লেখাটিকে আবার আদ্যোপান্ত পড়তে বসলাম। লেখাটি বার বার পড়ে এবং অনেক ভেবেও কোনো কুলকিনারা করতে পারলাম না। অগত্যা ভয় পেয়ে ভাবা বন্ধ করলাম, ভাবলাম থাক না হয়, কারণ লেখা পাল্টাতে গিয়ে যদি আরো বেশি। ভুল করে ফেলি তখন! অগত্যা এবার অবধূতের স্মরণ নিতে বাধ্য হলাম ।
এবার আর ঘুরিয়ে পেঁচিয়ে নয়, একেবারে সোজাসুজি তাঁর অর্থাৎ অবধূতের কিছু কথা ধার করেই বলতে হয়—সত্যি কথা এবং সোজা কথা গোপন করে ঘুরিয়ে পেঁচিয়ে লেখবার মতো কায়দা সবার থাকে না। তাই যা লেখা হয়েছে তাই না হয় থাক। যাঁরা এ লেখা পড়বেন তাঁরা যে সবাই খুঁতখুঁতে লোক হবেন তাই বা মনে করবার দরকারটা কী ? ভালো লাগা খারাপ লাগা নিয়েই তো আসল ভালো লাগা । তাই ভালো ভালো কথার সঙ্গে কিছু অপ্রিয় সত্যি আর অপছন্দের কথাও না হয় রইল। তবে এটুকু বলা যায়, কাউকে কটাক্ষ করে বা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে মত জাহির করার জন্যে এই বইটি লেখা হয়নি। বইটি পড়বার সময় একথা মনে রাখলে খুব ভালো হয় ।
পরিশেষে একটি কথা, অবধূতের মতো অত বিখ্যাত কালজয়ী সাহিত্যিক যদি একথা বলতে পারেন—‘আমি সাহিত্যিক নই, তাই আমার সাতখুন মাফ।’ তবে আমার মত চুণোপুঁটিই বা এত ভাবতে যাবে কেন? লেখাটি ভালো হয়েছে নাকি মন্দ সেটা না হয় পাঠকদের হাতেই ছেড়ে দেওয়া যাক ।

তারাশঙ্কর মুখোপাধ্যায় অবধূতের জ্যেষ্ঠ পৌত্র

Description

অচেনা অবধূত
লেখক – তারাশঙ্কর মুখোপাধ্যায়
প্রকাশন – অবধূত ও পরম্পরা

Reviews

There are no reviews yet.

Be the first to review “অচেনা অবধূত”

Your email address will not be published. Required fields are marked *