Description
গানের নীরব জলসাঘরে
লেখক – অক্ষয় কুমার আঢ্য
Original price was: ₹300.00.₹250.00Current price is: ₹250.00.
অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে ঊনবিংশ শতকের মধ্যভাগ — এই একশো বছর ছিল বাঙলাদেশে কবিগান চর্চ্চার স্বর্ণযুগ। জনসাধারণ এবং বিত্তবানদের অকুণ্ঠ পৃষ্ঠপোষকতায় একদিকে যেমন বিস্তৃত হয়েছিল কবির গানের ক্ষেত্র, তেমনি দিকে দিকে সমাজের প্রায় তৃণমূল স্তর থেকে উঠে এসেছিলেন বহু কবিগান শিল্পী। সেই শিল্পের রেশ সুদূর গ্রামেগঞ্জে এখনও রয়ে গেছে।
কবির গানের পূর্বে এবং তার পাশাপাশি ছিল যাত্রা, পাঁচালী, কথকতার চর্চা। তাদের অন্যতম সম্পদ ছিল সঙ্গীত এবং সেইসব সঙ্গীতে বিকশিত হ’য়েছিল মানুষের অধ্যাত্ম চেতনা, মানবিক আদর্শের কথা।
এর পাশাপাশি এসে হজির হ’ল উত্তর ভারতের ওস্তাদী-সঙ্গীত ঘরানা। তার সুর ও ধ্বনি ঝঙ্কারের মধ্যে পাওয়া গেল নিগূঢ় আত্ম-চেতনার প্রকাশভঙ্গী। সাধারণ মানুষের সঙ্গে সেই সুর প্রভাবিত করল বাঙলার নব উন্মেষ লগ্নের ঋত্বিকদেরও। তাঁরাও শরিক হ’য়ে পড়লেন এই সঙ্গীত সংস্কৃতির
সঙ্গে।
এই সমস্ত নিয়েই এই বই। এর দু’টি মলাটের মধ্যে বিধৃত রয়েছে প্রায় আড়াইশো বছরের বাংলার সঙ্গীত সংস্কৃতির এক সংক্ষিপ্ত বিবরণ।
Reviews
There are no reviews yet.