Description
৩০ জন নামী লেখকের গল্প
প্রকাশক – মিত্র ঘোষ
Mitra Ghosh – Galpa Sankalan – Dakater Galpa
Original price was: ₹125.00.₹100.00Current price is: ₹100.00.
প্রকাশকের নিবেদন
সে একটা সময় ছিল, তখন ঠাকুমা, ঠাকুর্দার মুখে ডাকাতের গল্প শোনা ছিল এক রোমহর্ষক অভিজ্ঞতা। ঘরের বাইরে ঝিম্ ধরা অন্ধকার। টিপ্ টিপ্ করে একনাগাড়ে বৃষ্টি পড়ছে। থেকে থেকে ডেকে উঠছে ঝিঁঝি। গল্প শুনতে শুনতে মনে হত, সত্যি বুঝি বীরু ডাকাত, ভবানী ডাকাত দলবল নিয়ে চলে এসেছে দোরগোড়ায়। দিন পালটেছে। ঠাকুমা, ঠাকুর্দার পাশে বসে গল্প শোনার সেসব দিন আর নেই বললেই চলে। কিন্তু গল্পের খিদে আজও কমেনি একটুও। সেই কথা মাথায় রেখেই আমাদের এই সংকলন ‘ডাকাতের গল্প’। ৩০ জন বিশিষ্ট লেখক লিখেছেন তিরিশ রকম ডাকাতের গল্প । আমাদের বিশ্বাস সব গল্পই ছোটদের ভালো লাগবে। এই সংকলন হয়ে উঠবে দারুণ প্রিয়।
৩০ জন নামী লেখকের গল্প
প্রকাশক – মিত্র ঘোষ
Mitra Ghosh – Galpa Sankalan – Dakater Galpa
Reviews
There are no reviews yet.