Sale!

চন্দ্রকান্তা

Original price was: ₹399.00.Current price is: ₹320.00.

আজকের যুগের অনেক পাঠক হয়ত বিখ্যাত বিদেশী কাহিনী পড়েছেন। অথচ আমরা কতজন এটা জানি আজ থেকে প্রায় ১৪০ বছর আগে একজন বিখ্যাত হিন্দি লেখক বাবু দেবকীনন্দন খত্রী তার বিখ্যাত চন্দ্রকান্তা নামে একটা উপন্যাস রচনা করেছিলেন, যেটা প্রকাশিত হবার পরেই তৎকালীন হিন্দি,উর্দু সাহিত্যের জগতে তো বটেই বরং আসমুদ্রহিমাচল জুড়ে আলোরন পরে গেছিল। বহু অহিন্দীভাষী ব্যাক্তি এই কাহিনীটি পড়ার জন্য হিন্দি শিখেছিলেন। এই কাহিনীটা মুলত প্রেম কাহিনী নিয়ে শুরু হলেও এর মধ্যে রহস্য রোমাঞ্চ গুপ্তচরবৃত্তি চক্রান্ত রাজতন্ত্র সবকিছুই আছে।
চন্দ্রকান্তা উপন্যাসের পরে লেখক সন্ততি (যার ছটা খন্ড আছে) এবং সবশেষে ভুতনাথ(পাঁচটা খন্ড আছে) বলে এই উপন্যাসের পরবর্তী অংশ রচনা করেছিলেন। একটা কথা প্রচলিত আছে যে এই চন্দ্রকান্তার মোট ৭ টা পার্ট (চন্দ্রকান্তা এবং ছয় খন্ডের সন্ততি) যদি কেউ মন দিয়ে পড়ে তাহলে তাকে কোন দিন কেউ কোন ব্যাপারে চট করে প্রতারিত করতে পারবে না।
লেখক দেবকীনন্দন খত্রী তার একটা উক্তিতে বলেছিলেন যে কোন যুদ্ধে জয়লাভ করতে গেলে রননীতিই প্রথম এবং অন্তিম বিকল্প হওয়া উচিত, সংখ্যা দিয়ে যুদ্ধকে এড়ানো সম্ভব জেতা সম্ভব নয়। চন্দ্রকান্তা উপন্যাস পড়তে এই কথার অর্থটা মর্মে মর্মে পাঠক উপলব্ধি করতে পারবেন।
এই চন্দ্রকান্তা উপন্যাসকে অনুবাদিকা সিমরান দাস প্রথমবারের জন্য আনকাট এবং আনসেন্সার্ড অনুবাদের মাধ্যমে বাঙালী পাঠকদের কাছে পৌঁছে দিলেন। চন্দ্রকান্তা উপন্যাসের মধ্যে প্রচুর উর্দু শব্দের উপস্থিতি আছে অনুবাদিকা সিমরান দাস সেগুলোকে বাংলাতে সুন্দর ভাবে সহজ ভাষাতে অনুবাদ করেছেন। নব্বইয়ের দশকে দুরদর্শনে চন্দ্রকান্তা সিরিয়াল খুব জনপ্রিয় হয়েছিল তবে এটা মুল কাহিনীকে পরিচালক নির্জা গুলেরি এতটাই বিকৃত করেছিলেন যে সেটা নিয়ে মামলা হয়েছিল এবং সেজন্য মহামান্য দিল্লী হাইকোর্ট এই সিরিয়ালের টেলিকাস্ট বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন। পাঠকগন আপনারা এই চন্দ্রকান্তা পড়তে পড়তে” কখন এই কাহিনী চরিত্রেগুলোর মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলবেন নিজেরাও বুঝতে পারবেন না।

Description

চন্দ্রকান্তা
লেখক – দেবকীনন্দন ক্ষত্রী
অনুবাদ – সিমরান দাস
সম্পাদনা – অর্ণব মুখার্জী

Reviews

There are no reviews yet.

Be the first to review “চন্দ্রকান্তা”

Your email address will not be published. Required fields are marked *