Description
Dakshinatyer Debosthanam
Book By – Sasthi Pada Chattopadhyay
লেখক – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
Original price was: ₹350.00.₹295.00Current price is: ₹295.00.
এই গ্রন্থের প্রসঙ্গে
এই গ্রন্থের লেখক প্রয়াত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় আমার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একসঙ্গে আড্ডা দিয়েছি, সভাসমিতিতে যোগ দিয়েছি, সময় কোথা দিয়ে কেটে যেত, বুঝতে পারতাম না ।
তিনি পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের কর্মী ছিলেন। সেটা বড়ো পরিচয় নয়। তিনি ‘মরুতীর্থ হিংলাজ’, ‘উদ্ধারণপুরের ঘাট’-এর সন্ন্যাসী লেখক অবধূতের পরমস্নেহের পাত্র ছিলেন। তদানীন্তন সাহিত্যের পুরোধা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ও তাঁকে স্নেহ করতেন। সেই সময় থেকেই তিনি গোয়েন্দাকাহিনির লেখক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যান। এরপর শুরু হয় তাঁর ভ্রমণের নেশা। আমরা বলতাম, ষষ্ঠীবাবু, আপনার পায়ের নীচে কি সরষে আছে?
ষষ্ঠীবাবু অবাক হয়ে বলতেন, কেন, কেন?
আমরা বলতাম এই দেখলাম, হিমালয়ের দুর্গম তীর্থে ঘুরছেন। তারপরেই দেখলাম, সৌরাষ্ট্রের কোথায়-না-কোথায় আবার কয়েক মাস পরেই বেরোচ্ছে ভ্রমণকথা পশ্চিমঘাট পর্বতমালার দুর্গম অঞ্চলের। তার পরে-পরেই বেরোচ্ছে মাদুরা, পূর্বঘাট পর্বতাঞ্চলের দুর্গম তীর্থের ভ্রমণকথা যেখানে সাধারণ লোক যায় না, সেখানেই তাঁর বেশ আকর্ষণ।
এই গ্রন্থে সতেরোটি ভ্রমণকাহিনি আছে। ভ্রমণের নামগুলি দেখলেই বুঝবেন পাঠক কয়েকটি ছাড়া বেশিরভাগই অপরিচিত স্থানের ভ্রমণ। শুধু অপরিচিত নয়, দুর্গমও। পড়তে পড়তে পাঠকের মন ভরে উঠবে।
এর মধ্যে কিছু জায়গা লেখক বাল্যে পিতা-মাতার সঙ্গে এসেছিলেন। সেসব স্মৃতিও লেখক বর্ণনা করেছেন। ফলে দু-টি নিয়ে বর্তমান ও অতীত—চমৎকার চলচ্চিত্রের আবহ সৃষ্টি হয়েছে। একে ‘মন্তাজ’ না কী যেন বলে।
বয়স ষষ্ঠীপদবাবুকে কাবু করতে পারেনি। কখনো সস্ত্রীক, কখনো স-কন্যা বেরিয়েছেন। কখনো বা সম্পূর্ণ একাকী।
তাঁর সাহস, ভ্রমণের নেশা, উদ্যম আমাদের ঈর্ষা জাগাত। আমরা কেন বেরিয়ে পড়তে পারি না! ওঁর মতো!
আমার দৃঢ় বিশ্বাস এই ভ্রমণকাহিনিটি পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হবে।
Dakshinatyer Debosthanam
Book By – Sasthi Pada Chattopadhyay
লেখক – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
Reviews
There are no reviews yet.