Sale!

উদ্ধারনরপুরের ঘাট

Original price was: ₹200.00.Current price is: ₹170.00.

নিবেদন
বাংলাসাহিত্যে অবধূতের আবির্ভাব তাঁর কাহিনীগুলির বিষয়বস্তুর মতই বিস্ময়কর। এবং তাঁর বিস্ময়কর রচনাগুলির মধ্যে মরুতীর্থ হিংলাজের পরেই যে সব রচনা পাঠকের মনে শিহরণ ও রোমাঞ্চ জাগায় সেগুলি হল তাঁর নিজের সন্ন্যাস-জীবনের পটভূমিকায় রচিত আত্মজীবনীমূলক উপাখ্যানসমূহ। অনেকেরই জানা নেই, অবধূত প্রথম জীবনে সহিংস বিপ্লবী-দলের সক্রিয় কর্মী ছিলেন। ইংরেজ সরকার সে সময় তাঁকে ধরবার জন্যে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেছিলেন। ইংরেজ পুলিশের চোখে ধুলো দিতে অবধূত ঘুরে বেড়ান ভারতের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত। এই ঘুরে বেড়ানোর সময়ই তিনি এলেন তাঁর গুরুর সংস্পর্শে। সেই গুরু অবধূতকে দীক্ষা দিলেন তন্ত্রসাধনে।
তান্ত্রিক জীবনের রহস্যময় অভিজ্ঞতার ভিত্তিতেই লিখিত হয়েছে অবধূতের উদ্ধারণপুরের ঘাট, বশীকরণ ও কলিতীর্থ কালীঘাট। কখনও শ্মশানে, কখনও মঠ- মন্দিরে, কখনও বা লোকালয়ে নিজের বিভিন্ন জীবনাভিজ্ঞতার স্বরূপ বর্ণনা করেছেন অবধূত তাঁর এই সব গ্রন্থে। তাঁর বর্ণিত চরিত্রগুলি যেমনই বিচিত্র, তেমনই বিচিত্র তাদের জীবন, জীবনের উল্লাস ও তার ব্যথা-বেদনা। এই সব কাহিনীতে নানা রসের সমাবেশ হয়েছে, কোথাও তা মধুর কোথাও আবার বীভৎস। কিন্তু রচনাশৈলীর গুণে ও উপাদান- বিন্যাসের বৈচিত্র্যে কাহিনীর নিটোল বুনন কোথাও পাঠককে থামতে দেয় না, শেষ পৃষ্ঠাটি পর্যন্ত সম্মোহিত করে রাখে। এই সংকলন একাধারে অবধূতের ব্যক্তিগত তান্ত্রিকত জীবনের অভিজ্ঞতা ও সেই সঙ্গে তন্ত্রসাধনের সঙ্গে সম্পর্কিত প্রায় অর্ধব্রাত্য সমাজে একটি পূর্ণাঙ্গ পরিচয়।
—প্রকাশ

Description

উদ্ধারনরপুরের ঘাট
লেখক – অবধূত

Reviews

There are no reviews yet.

Be the first to review “উদ্ধারনরপুরের ঘাট”

Your email address will not be published. Required fields are marked *